Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় নতুন রোভার সহচরদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 12-12-2025 ইং
  • 224983 বার পঠিত
দীঘিনালায় নতুন রোভার সহচরদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

জাকির হোসেনদীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে নতুন রোভার সহচরদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে কলেজের মাল্টিমিডিয়া ক্লাসরুমে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপ সভাপতি জনাব তরুণ কান্তি চাকমা।

উদ্বোধনী বক্তব্যে রোভার সহচরদের উদ্দেশ্য তিনি বলেন, “রোভার স্কাউট একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোভারিং শিক্ষার্থীদের দায়িত্ববোধ, নেতৃত্ব ও মানবিকতার শিক্ষা দেয়। রোভারিংয়ের আদর্শ অনুসরণ করে তোমরা নিজেদের চরিত্র ও দক্ষতা আরও উন্নত করতে পারবে। আশা করি, তোমাদের অংশগ্রহণ কলেজ এবং সমাজ—দুই জায়গাতেই ইতিবাচক প্রভাব ফেলবে।”

এসময় আরও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক যোগসাধন চাকমা, রোভার স্কাউট সম্পাদক ও প্রভাষক সুগত দর্শী চাকমা এবং প্রভাষক ফ্লোরিতা চাকমা। বক্তব্যকালে তারা নতুন রোভার সহচরদের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, রোভারিং তরুণদের দলগত কাজ, নেতৃত্বগুণ এবং সমাজের প্রতি দায়িত্বশীলতা গড়ে তোলার অন্যতম মাধ্যম।

ওরিয়েন্টেশন ক্লাস পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় রোভার প্রতিনিধি মো. দুলাল হোসেন। তিনি রোভার স্কাউটের উদ্দেশ্য, নিয়মনীতি, নেতৃত্ব প্রশিক্ষণ, সেবামূলক কর্মকাণ্ডসহ রোভারিং এর বিভিন্ন দিক তুলে ধরেন এবং নতুন সহচরদের রোভারিংয়ের মূলনীতির সাথে পরিচিত করে তোলেন।

ওরিয়েন্টেশন শেষে মো. দুলাল হোসেন বলেন, “রোভার স্কাউট হলো শেখা এবং সেবার সমন্বিত পথ। এখানে শৃঙ্খলা, আত্মনিবেদন, সহমর্মিতা ও নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যায়। আশা করি, নতুন সহচররা সততা ও নিষ্ঠার সঙ্গে রোভারিংয়ের প্রতিটি কার্যক্রমে অংশ নেবে এবং স্বেচ্ছাসেবক হওয়ার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা স্কাউটের সহকারী কমিশনার ও সাংবাদিক মো. সোহানুর রহমান, সাবেক রোভার ও সাংবাদিক মো. জাকির হোসেন এবং সাবেক সিনিয়র রোভারমেট মো. ইব্রাহিম এবং কলেজের অন্যান্য রোভার মেট সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়