হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মিতিঙ্গাছড়ির আগাপাড়া নামক এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৭ জন আহত হয়েছেন।
রবিবার (১ জুন) বেলা ১২ টার দিকে নির্মাণাধীন সীমান্ত সড়কের বগাখালি থেকে ট্রাকটি রাজস্থলী উপজেলার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আহতদের দ্রুত রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায়।
আহতদের মধ্যে ৬ জন হলেন কক্সবাজার সদর উপজেলার টেকপাড়া নামক একই গ্রামের বাসিন্দা বিপ্লব দাস (৩৫), মো. আতাউর রহমান (৫০), মোহাম্মদ আরাফাত (২৪), বেলাল হোসেন (১৮), মোহাম্মদ আরিফ (২৪), মোহাম্মদ বাবু (১৯) এবং ১জন রাঙ্গুনিয়া উপজেলার মোগাইছড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইমরান।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরিন্দ্র জানান, রাজস্থলী সীমান্ত সড়কে ট্রাক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ৭ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৫ জনের প্রাথমিক চিকিৎসা শেষ ফলাফল ভালো আসায় তাদের এখানেই চিকিৎসা প্রদান করা হচ্ছে। আর ২ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |