Logo
| বঙ্গাব্দ

সেনাবাহিনীর সহায়তায় নানিয়ারচরে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন

  • আপডেট টাইম : 25-12-2025 ইং
  • 181268 বার পঠিত
সেনাবাহিনীর সহায়তায় নানিয়ারচরে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন
রিপোর্টারঃ এম সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রামের আওতাধীন রাঙামাটির নানিয়ারচর উপজেলায় খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। এ আয়োজনে সহায়তা প্রদান করে নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল)। বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে বিভিন্ন ধরনের মিষ্টি বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। কর্মসূচিতে নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার বিজি–৭৫০০ লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় জোনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত থেকে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ের (গীর্জা) নেতৃবৃন্দ ও উপস্থিত সাধারণ জনগণকে বড়দিনের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে। মিষ্টি বিতরণ ও আর্থিক সহায়তা পেয়ে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ আয়োজনে সহায়তা প্রদানের জন্য নানিয়ারচর সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নানিয়ারচর এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও দৃঢ় হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়