Logo
| বঙ্গাব্দ

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও স্বাধীনতা দিবস পালন

  • আপডেট টাইম : 26-03-2025 ইং
  • 313536 বার পঠিত
মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও স্বাধীনতা দিবস পালন
রিপোর্টারঃ N/A

মহালছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে মহালছড়ির স্মৃতিসৌধে ৩১বার তোপধ্বনি ও সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে মহালছড়ি উপজেলা প্রশাসন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মহালছড়ি থানা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন ও  সাধারণ সম্পাদক মো. জহিরুল হকের নেতৃত্বে মহালছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি অফিস, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা মহালছড়ির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে মহালছড়ি স্টেডিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়