Logo
| বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় রাজস্থলীতে ২ আরোহী গুরুতর আহত

  • আপডেট টাইম : 09-06-2025 ইং
  • 301250 বার পঠিত
মোটরসাইকেল দুর্ঘটনায় রাজস্থলীতে ২ আরোহী গুরুতর আহত
রিপোর্টারঃ N/A

 রাজস্থলী প্রতিনিধিঃ 

রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া নামক এলাকায় প্রাইভেটকার এবং  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।


সোমবার (৯ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার লংগদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।


স্থানীয় ইউপি সদস্য মিলন মারমা জানান, 

প্রত্যক্ষদর্শী লোকজন দুর্ঘটনায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। 


আহতদের একজন বিলাইছড়ি উপজেলার  ফারুয়া ইউনিয়নের পোয়াছড়া গ্রামের বাসিন্দা প্রিয় তঞ্চঙ্গ্যার পুত্র উত্তম তঞ্চঙ্গ্যা এবং অপরজন রাজস্থলী উপজেলার মাঘাইন পাড়ার স্থানীয় বাসিন্দা তজ্বলাল তঞ্চঙ্গ্যা।


রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়