Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে শান্তিপূর্ণ রথযাত্রা

  • আপডেট টাইম : 28-06-2025 ইং
  • 550070 বার পঠিত
রাজস্থলীতে শান্তিপূর্ণ রথযাত্রা
রিপোর্টারঃ N/A

রাজস্থলী প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রাঙামাটির রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়াতে নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রতি বছর একটি রত্রযাত্রা অনুষ্ঠান হলো এই বছরে বাঙ্গালহালিয়াতে নতুন করে রাধা মদন গোপাল গিড়ি ধারী মন্দির রত্রযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।

রাজস্থলী ও বাঙ্গালহালিয়ার রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সুত্রে জানা যায়, শুক্রবার রথযাত্রা উপলক্ষ্যে সকালে রাজস্থলী উপজেলা এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিভিন্ন মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শুরু হয়। এই উপলক্ষ্যে দিনব্যাপী জগন্নাথ দেবের পূজা, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন করা হয়।

এছাড়া দুপুর ৩টায় বাঙ্গালহালিয়া শ্রী শ্রী সার্বজনীন গৌরনিতায় জগন্নাথ মন্দিরের সামনে থেকে এবং রাধা মদন গোপাল গিড়ি ধারী মন্দিরের সামনে থেকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন শেষে রথ টেনে নিয়ে বাঙ্গালহালিয়া বাজার প্রশিক্ষণ করে আবাসিক হিন্দু পাড়া হয়ে স্ব স্ব মন্দিরে মাসির বাড়িতে এসে শেষ হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ, রাধা মদন গোপাল গিড়ি ধারী মন্দির অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি, শ্রী শ্রী গৌর নিতাই জগন্নাথ মন্দির সেবক জুনুরাম দে (সাধু), মাধব বন্দু বাবাজী, পংকজ ভুষন চৌধুরী, রঘুনাথ বিশ্বাস, শিমুল দাস, বিশিষ্ট গীতা পাঠক জগদীশ দেবনাথ পূজন, সুব্রত দে, বিশু মল্লিক, বিপ্লব মৌলিক, জিকু কুমার দে, শিবু ধর, সাংবাদিক মিন্টু নাথ, লাবলু মৌলিক প্রমুখ।

বাঙ্গালহালিয়া রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সুত্রে আরও জানা যায়, আগামী ৭ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সফল সমাপ্তি ঘটবে। আর ওইদিন সকাল থেকে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠামালার আয়োজন থাকবে মন্দির গুলোতে।

এদিকে এই উৎসবকে ঘিরে রাজস্থলী উপজেলার বিভিন্ন মন্দিরে শুরু থেকেই রাজস্থলী ও চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়