Logo
| বঙ্গাব্দ

মহালছড়ি জোনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : 18-03-2026 ইং
  • 9230 বার পঠিত
মহালছড়ি জোনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
রিপোর্টারঃ শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ পাহাড়ি ও বাঙালিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার ও  বুধবার (১৭ ও ১৮ মার্চ) ২ দিন আয়োজিত এ কর্মসূচির আওতায় মোট ১৭০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।  মহালছড়ি জনের অধীনস্থ ক্যাম্পসমূহের তত্ত্বাবধানে অসহায়-দুস্থ পাহাড়ি ও বাঙ্গালীদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।


মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আল-জাবির আসিফ, পিএসসি এর তত্ত্বাবধানে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। পার্বত্য চট্টগ্রামের মহালছড়ি উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে মহালছড়ি জোন কর্তৃক এই ধরনের মানব কল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়