দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচরে বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীরা নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
পরে উপজেলা বিএনপির সহ-সভাপতি তুতি মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাওলাদারের সঞ্চালনায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্ব বিএনপিকে নতুন গতি দেবে এবং গণতান্ত্রিক আন্দোলনে জনগণ আরও সক্রিয় হবে।
উপজেলা বিএনপির সিনিয়র নেতৃত্ববৃন্দরা ঢাকায় যাওয়ায় উজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামানের নির্দেশনায় উক্ত অনুষ্ঠানটির ব্যাবস্থাপক দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম মুন্না, উপজেলা যুব দলের যুগ্ন আহব্বায়ক আবু জাফর শান্ত, তাঁতী দলের আহ্বায়ক মো. হাবিব, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনি চৌধুরীসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলো।
এ জাতীয় আরো খবর..