বান্দরবানে সেনাবাহিনীর সাথে সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সদস্য। নিহতের নাম হ্লা মং মারমা (২৬)।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে পাঁচটার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুঙ্গ বাজার এলাকায় জেএসএস সদস্যরা গাড়ী আটক করে চাঁদা উত্তোলন করছে এমন খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল সেখকনে পৌছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়, এ ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের ১ সদস্যের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনার পর থেকে ঘটনাস্থল'সহ আশপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ বলেন রোয়াংছড়ি উপজেলার মুরুঙ্গ বাজার এলাকায় সেনাবাহিনীর সাথে জেএসএসের গোলাগুলির ঘটনা ঘটে এতে জেএসএসের এক সদস্য আহত হলে হাসপাতালে নেয়ার সময় মারা যায়।
এ জাতীয় আরো খবর..