Logo
| বঙ্গাব্দ

পহেলা বৈশাখে নানিয়ারচরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

  • আপডেট টাইম : 14-04-2025 ইং
  • 401489 বার পঠিত
পহেলা বৈশাখে নানিয়ারচরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
রিপোর্টারঃ N/A

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ  শোভাযাত্রা। রোববার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।



উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ। আনন্দঘন পরিবেশে মুখরিত ছিল পুরো আয়োজনটি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান এই আয়োজনের সভাপতিত্ব করেন। 



শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও  সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়