নিজস্ব প্রতিবেদকঃ "তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
আজ (১ মার্চ) রবিবার সকালে দীঘিনালা নির্বাচন কমিশনের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটোরিয়ামের সামনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দীঘিনালা নির্বাচন কমিশনের কর্মকর্তা মাজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফজলুল হক, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, মৎস কর্মকর্তা অর্বণা চাকমা ও সরকারি অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সুশীল সমাজ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমূখ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |