Logo
| বঙ্গাব্দ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • আপডেট টাইম : 23-10-2025 ইং
  • 370760 বার পঠিত
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রিপোর্টারঃ N/A

অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি ঃ

রাঙামাটি সেনা রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুকিছড়া পাড়ায় বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান সহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় বৃহস্পতিবার (২৩ অক্টোবর)। 

সেবা প্রদান কার্যক্রমে দূর-দুরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি'র তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসানুজ্জামান এ্যানী। প্রসঙ্গত, ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এধরনের সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়