হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজস্থলী উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।
তারই ধারাবাহিকতায় রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের আমছড়া পাড়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল আলমের সভাপতিত্বে উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ।
উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সহসভাপতি ছগির আহম্মদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন, শ্রমিলদলের সভাপতি আব্দুল হামিদ, কৃষকদলের সভাপতি বিষু সাহা, মহিলা দলের সিনিয়র সহসভাপতি শিল্পী বেগম, উপজেলা বিএনপির সদস্য আব্দুর রহিম, জিকু কুমার দে, জেলা তাঁতি দলের সদস্য আফসার আহমেদ, উপজেলা তাঁতিদলের সভাপতি মোঃ ওসমান প্রমুখ। এছাড়াও উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় আসলে শুধু বিএনপি নয় দল মত নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদান করা হবে। আমরা প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ি বাঙালি সকল জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করবো।
এছাড়াও বিজয়ী হলে তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন সেটা বাস্তবায়নে শতভাগ কাজ করবে। এছাড়াও কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ দেশব্যাপী তারেক রহমানের নানা প্রতিশ্রুতি ভোটারদের সামনে তুলে ধরেন বক্তারা।
উঠান বৈঠক শেষে উপস্থিত সকল ভোটারদের মাঝে বিএনপির নির্বাচনী ইশতেহার, ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর..