রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের দূর্গম পাহাড়ে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বাঘাইহাট ৫৪ ব্যাটালিয়ন জনসচেতনতা মূলক আলোচনা করেছে।
আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দিক নির্দেশনায় এ সভা অনুষ্টিত হয়।
বিজিবি সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাঘাইহাট ব্যাটালিয়ন আওতাধীন এলাকার গন্ডাছড়া বিওপ সংলগ্ন এ সভা হয়। সভায় বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু বক্কর সিদ্দিক গন্ডাছড়া পাড়ার, বদীচন্দ্র কারবারি ও বসবাসরত নৃগোষ্টীর জনগোষ্ঠীদের নিয়ে জনসচেতনতা মূলক আলোচনা করেন।এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ভোটাররা যাহাতে নির্দ্বিধায় ভোট প্রদান করেন সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে বলেন।
এ জাতীয় আরো খবর..