Logo
| বঙ্গাব্দ

আলুটিলায় পাহাড় কাটায় প্রশাসনের অভিযান: যন্ত্রপাতি জব্দ

  • আপডেট টাইম : 29-05-2025 ইং
  • 393459 বার পঠিত
আলুটিলায় পাহাড় কাটায় প্রশাসনের অভিযান: যন্ত্রপাতি জব্দ
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকখাগড়াছড়ি

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। পাহাড় কাটার ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাউকে না পেলেও প্রশাসন পাহাড় কাটার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় সংশ্লিষ্ট পাহাড় দুর্বৃত্ত ও শ্রমিকরা।

এদিন অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন খাগড়াছি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। ঘটনাস্থল ঘুরে তিনি জানান, “আমরা পাহাড় কাটার খবর পেয়ে সরেজমিনে এসেছি। এখানে এসে কাউকে পাইনি, তবে পাহাড় কাটা ও অবৈধ স্থাপনার আলামত পেয়েছি। যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। পরবর্তীতে পরিবেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


অবৈধ পাহাড় কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি: খাগড়াছড়ি শহর ঘেঁষা আলুটিলা এলাকা একটি প্রাকৃতিক পাহাড়ি অঞ্চল। সাম্প্রতিক বছরগুলোতে এই এলাকায় আবাসিক ও ব্যবসায়িক ভবনের চাপ বেড়ে যাওয়ায় বহু স্থানে বেআইনিভাবে পাহাড় কেটে প্লট তৈরি করা হচ্ছে।

পরিবেশ বাদীরা বলছেন, পাহাড় কাটা মানে শুধু প্রকৃতি ধ্বংস নয়। এটি ভূমিধস, পানির উৎস শুকিয়ে যাওয়া, জীববৈচিত্র্য হ্রাস এবং আবহাওয়াগত ভারসাম্য নষ্ট হওয়ারও অন্যতম কারণ।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী, অনুমতি ছাড়া পাহাড় কাটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু মাঠপর্যায়ে এসব কার্যক্রম প্রায়শই থেকে যায় অদৃশ্য প্রভাবশালীদের ছায়ায়।

স্থানীয়দের উদ্বেগ ও প্রতিক্রিয়া: নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রতিদিন রাতে বুলডোজারের শব্দে ঘুম ভাঙে। সকালে দেখি পাহাড়ের একাংশ ধ্বসে গেছে। ভয়ে থাকতে হয়, কখন যে পুরো পাহাড় ধ্বসে পড়ে।”

অভিযোগ: প্রশাসনের অভিযান একদিনের, দুর্বৃত্তরা বছরের পর বছর! অনেকেই প্রশ্ন তুলছেন, প্রশাসন অভিযান চালালেও তা কেবল সাময়িকভাবে দৃষ্টিনন্দন, নিয়মিত নজরদারি না থাকলে পাহাড় খেকোরা ফের ফিরে আসে।


এই পাহাড় কাটা রোধে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা প্রশংসনীয় হলেও, দীর্ঘমেয়াদি সমাধান চাই, নিয়মিত নজরদারি, জনসচেতনতা, এবং কঠোর আইন প্রয়োগে স্থানীয়রা।

এ অভিযানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনারসহ প্রশাসনের একটি টিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়