Logo
| বঙ্গাব্দ

কাপ্তাই-চট্টগ্রাম ওয়াইসিএল নতুন বাস সার্ভিসের উদ্বোধন

  • আপডেট টাইম : 31-05-2025 ইং
  • 413338 বার পঠিত
কাপ্তাই-চট্টগ্রাম ওয়াইসিএল নতুন বাস সার্ভিসের উদ্বোধন
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধি:

বাংলাদেশের অগ্রযাত্রায় আস্থা ও সাফল্যের প্রতীক ওয়াইসিএল পরিবহনের কাপ্তাই জেটিঘাট থেকে চট্টগ্রাম বাস টার্মিনাল সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ মে) সকালে কাপ্তাই জেটিঘাটে এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

এসময় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী, চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী, ইয়েস ওয়াল্ড কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির হোসেন, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী আমির মো. হারুনুর রশিদ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সিবিএ সভাপতি মো. বেলাল এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, কাপ্তাই উপজেলা হেডম্যান প্রতিনিধি লাকি তঞ্চঙ্গ্যা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এছাড়া সার্বিক ব্যবস্থাপনা ও লাইন পরিচালনায় ছিলেন ওয়াইসিএল পরিবহনের কো-অর্ডিনেটর মোহাম্মদ হাছান সিকদার।

এসময় বক্তারা বলেন, পর্যটন শহর হিসেবে খ্যাত রাঙামাটির কাপ্তাই উপজেলায় এ ধরনের বাস সার্ভিস চালু ছিলো। কিন্তু অজ্ঞাত কারণে এই বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। এতে করে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়ে যায়। তাছাড়া পর্যটকরা কাপ্তাইয়ে আসতেও বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে নতুন এই বাস সার্ভিস চালু হওয়াতে সকলের মাঝে স্বস্তি ফিরে আসবে। নতুনভাবে চালু হওয়া এই বাস সার্ভিস যেন ভবিষ্যতেও চলমান থাকে সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দা সহ সকলের সহযোগীতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়