Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে কারিতাসের কৃষি শিক্ষা কেন্দ্রে সেশন পরিচালনা

  • আপডেট টাইম : 04-11-2025 ইং
  • 321116 বার পঠিত
রাজস্থলীতে কারিতাসের কৃষি শিক্ষা কেন্দ্রে সেশন পরিচালনা
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের তিনটি পাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে কমিউনিটি কৃষি শিক্ষা কেন্দ্রে সেশন পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের আওতায় ঘিলাছড়ি ইউনিয়নের মনিঅং কার্বারী পাড়া, কোরবান ছড়ি পাড়া ও ধনুছড়ি পাড়ার মোট ১০০ জন কৃষাণ কিষাণীর মাঝে জৈবিক ভাবে ফসল উৎপাদন কৌশল, গবাদিপশু পাখির পরিচর্যা ও নিয়মিত টিকা, বাগানের আন্তঃপরিচর্যা মালচিং, প্রুনিং, ড্রিপ ইরিগেশ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসময় সেশন পরিচালনা করেন কারিতাসের রাজস্থলী উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, মাঠ সহায়ক মাএনু মারমা, বকুল বিকাশ চাকমা, মিখায়েল ত্রিপুরা।

প্রশিক্ষণ শেষে মাঠ কর্মকর্তা মামুন শিকদার জানান, চলতি মাসে উপজেলার ৩টি ইউনিয়নে আরো ১৯ টি পাড়ার ৬৯০ জন কৃষকদের মাঝে কমিউনিটি কৃষি শিক্ষা কেন্দ্রে বিষয়ের উপর সেশন পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়