Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ি সাহিত্য পরিষদের সম্প্রীতির ইফতার

  • আপডেট টাইম : 22-03-2025 ইং
  • 423658 বার পঠিত
খাগড়াছড়ি সাহিত্য পরিষদের সম্প্রীতির ইফতার
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে সাহিত্য পরিষদের উদ্যোগে সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকালে খাগড়াছড়ি সদরের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের লোকজন। ধর্মীয় আমেজ এবং সৌহার্দ্য সম্প্রীতিকে আরও বেশি সমৃদ্ধ করবে এমনটাই প্রত্যাশার অংশ হিসেবে এই সম্প্রীতির ইফতার মাহফিলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এছাড়াও সকল ধর্ম-জাতি ও সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন তৈরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার মাহফিলের আয়োজকরা।

এ সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার মাহফিলে সাহিত্য পরিষদের জেলা সভাপতি প্রফেসর বোধিস্বত্ব দেওয়ান, সাধারণ সম্পাদক ইউসুফ আদনান, গবেষণা বিষয়ক সম্পাদক মথুরা বিকাশ ত্রিপুরা, যুগ্ম-সম্পাদক মর্তুজা পলাশ, বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সংগীত শিল্পী আবুল কাশেম, সনাকের সদস্য অংসুই মারমা সহ সাহিত্য অঙ্গনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়