নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে দুর্গম পাহাড়ী এলাকায় সমতল থেকে প্রায় দুইশত ফিট উচুঁতে দাদীপাড়ার শতাধিক পাহাড়ী জনগোষ্ঠীর জন্য পানি সংকট নিরসনে রিং টিউবওয়েল স্থাপন করে বৈদ্যুতিক সিস্টেমে পানি সরবরাহের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
এসময় জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ রিং টিউবওয়েলে বৈদ্যুতিক সিস্টেমে পানি সরবরাহের উদ্বোধন করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৩০ বছরের পানি সংকট কাটতে যাচ্ছে তাদের। সেনাবাহিনীর এমন মহৎ কাজে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, পাহাড়ী জনপদে আইনশৃঙ্খলার পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূরীকরণে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন। আগামীতেও সেনাবাহিনীর এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |