হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ রাজস্থলীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে পারফরম্যান্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এসইডিপি এর আওতায় ২০২২-২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীদের ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, রাজস্থলী ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এবং রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদ উল্লাহ এবং রাজস্থলী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।
এসময় ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং অতিথিবৃন্দ মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন বক্তারা। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |