Logo
| বঙ্গাব্দ

রাঙামাটির প্রথম নারী ডিসি নাজমা আশরাফী

  • আপডেট টাইম : 16-11-2025 ইং
  • 153022 বার পঠিত
রাঙামাটির প্রথম নারী ডিসি নাজমা আশরাফী
রিপোর্টারঃ N/A

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙামাটির নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নাজমা আশরাফীকে। তিনি রাঙামাটির ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় মোট ১৪ জন কর্মকর্তাকে ডিসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার আগে মিজ নাজমা আশরাফী উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়