Logo
| বঙ্গাব্দ

কাপ্তাইয়ে বিনামূল্যে গাছের চারা বিতরণ

  • আপডেট টাইম : 14-10-2025 ইং
  • 342361 বার পঠিত
কাপ্তাইয়ে বিনামূল্যে গাছের চারা বিতরণ
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধি

"জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড” এর অর্থায়নে “জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী ব্যাপক বনায়ণের লক্ষ্যে চারা উত্তোলন (চতুর্থ পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাইয়ে বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সামনে এই চারাগুলো বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বড়ইছড়ি বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির উদ্যোগে এবং বড়ইছড়ি নার্সারী কেন্দ্রের বাস্তবায়নে এসব চারা কাপ্তাই আশিকা ইয়ুথ গ্রুপ সদস্য সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন। বিতরণকালে কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, বড়ইছড়ি বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা এসএম মহিউদ্দীন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, বিকে নুরুল হুদা কাদেরী স্কুল প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বনবিভাগ সদস্য ওসমান গণি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিতরণকৃত এসব গাছের চারার মাঝে বনজ, ফলজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়