Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর হাঁস বিতরণ

  • আপডেট টাইম : 19-03-2025 ইং
  • 495354 বার পঠিত
নানিয়ারচরে দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর হাঁস বিতরণ
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন দরিদ্র পরিবারগুলোর জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে হাঁস বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।

বুধবার (১৯ মার্চ) বিকাল ৩টায় নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল তানভীর আহমদ সাদীর তত্ত্বাবধানে পাঁচটি দরিদ্র পরিবারের মাঝে হাঁস, হাঁসের শেড, প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

এই উদ্যোগটি রিজিয়ন কমান্ডারের দিকনির্দেশনায় পরিচালিত হয়। যার মূল লক্ষ্য দরিদ্র জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি করা। বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে জোন কমান্ডার ব্যক্তিগতভাবে পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করেন।

জোন কমান্ডার জানান, ভবিষ্যতে দরিদ্র পরিবারসমূহকে এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়