Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরের বুড়িঘাটে বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 14-03-2025 ইং
  • 501730 বার পঠিত
নানিয়ারচরের বুড়িঘাটে বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

মেহেরাজ হোসেন সুজন

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক আয়োজিত এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) আয়োজিত এই মাহফিলে বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন এবং দপ্তর সম্পাদক মো. সানা উল্লাহসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ইসলামের শিক্ষা, রমজানের গুরুত্ব এবং রাজনৈতিক প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও সংহতির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান মাস সংযম, ধৈর্য ও একতার শিক্ষা দেয় এবং এই শিক্ষা সমাজ ও রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

ইফতারের আগে দেশ, জাতি এবং বিশেষভাবে বিএনপির নেতা-কর্মীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ জনগণ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়