Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

  • আপডেট টাইম : 31-08-2025 ইং
  • 199465 বার পঠিত
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোন ২৭ বিজিবি'র জোন কমান্ডারের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।

শনিবার মারিশ্যা জোনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দুপুর ১২ ঘটিকায় হাবিলদার আমানউল্লাহ'র নেতৃত্বে বিজিবির একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মারিশ্যা মাষ্টারপাড়া নুর আলমের স’মিলের পিছনে নদীর ঘাট এ কাঠ ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ গর্জন কাঠ ৭০ ঘনফুট এবং পিঠালি কাঠ ১৩৫ ঘনফুট সর্বমোট ২০৫ ঘনফুট আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য তিন লক্ষ সাত হাজার পাঁচশত টাকা।

মারিশ্যা জোন ২৭ বিজিবি'র জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়