Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে টিসিবি পণ্যসহ আটক-২

  • আপডেট টাইম : 20-03-2025 ইং
  • 438808 বার পঠিত
খাগড়াছড়িতে টিসিবি পণ্যসহ আটক-২
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে অভিযান চালিয়ে টিসিবির পণ্যসহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

গতকাল বুধবার বিকালে জেলা সদরের কুমিল্লাটিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২নম্বর ওয়ার্ডের নাজমুল স্টোরে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. নাজমুল হাসানকে আটক করা হয়। এসময় তাঁর দোকান থেকে কালো বাজারের উদ্দেশ্যে মজুদকৃত সরকারি টিসিবির পণ্য ৫৪ কেজি মসুর ডাল, ২৭ কেজি চিনি ও ৫৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে আটককৃতের দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সাথে জড়িত মো. জহিরুল ইসলাম নামে আরও একজনকে আটক করে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় সদর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে এবং আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়