Logo
| বঙ্গাব্দ

গণহত্যা দিবসে তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে স্মৃতিচারণ ও সভা

  • আপডেট টাইম : 25-03-2026 ইং
  • 142 বার পঠিত
গণহত্যা দিবসে তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে স্মৃতিচারণ ও সভা
রিপোর্টারঃ N/A
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

২৫শে মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমদাদ উল্লাহ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী।

সভায় প্রধান অতিথি ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রির নির্মম ও বর্বরোচিত ঘটনার স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের সামনে সেই ভয়াল সময়ের বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এছাড়াও এতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তড়িৎ বড়ুয়া, সকল সহকারী শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সবশেষে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার শপথ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়