Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে ৪ ছাত্রলীগ কর্মী আটক

  • আপডেট টাইম : 05-08-2025 ইং
  • 520672 বার পঠিত
বাঘাইছড়িতে ৪ ছাত্রলীগ কর্মী আটক
রিপোর্টারঃ N/A

স্টাফ রিপোর্টার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন মিটিংয়ে নাশকতার পরিকল্পনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার রাতে উপজেলার মুসলিম ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। এসময় আরো বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

সন্ধ্যার পর গোপন এক বৈঠকের প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও তাদের মোবাইল ফোনে কথোপকথনের ভিত্তিতে জানা যায়, আগামীকাল ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে অনুপ্রবেশ করে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি ছাত্রলীগের গ্রুপ গোপনে দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াসআপ প্ল্যাটফর্মে সংগঠিত হয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শুরুতে এই গ্রুপের নাম ছিল ‘মুসলিম ব্লক ছাত্রলীগ’ পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘ইনশাআল্লাহ’ রাখা হয়।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, গত বছর ৫ই আগষ্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে আটককৃত ব্যক্তিরাই মুসলিম ব্লক এলাকায় আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ চালায়।

আটককৃতরা হলেন- মো. আলী আহমেদের ছেলে মো. বাদল, মো  মাসুদের ছেলে ওমর ফারুক, মো. মনির হোসেনের ছেলে সাকিব ও দেলোয়ার হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আটককৃত চারজন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা মেসেঞ্জার গ্রুপ খুলে নাশকতার পরিকল্পনা করছিল, তাদের জিজ্ঞাসাবাদে ও মোবাইল ফোনের কথোপকথনের মাধ্যমে সত্যতা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়