নির্বাচন উপলক্ষে দূর্গম পাহাড়ে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বিজিবির উদ্যোগে জনসচেতনতা মূলক আলোচনা করা হয়েছে
আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় দূর্গম পাহাড়ে অবস্থানরত নিউ শিয়ালদহ পাড়া টিওবির, হাবিঃ মোঃ রাশেদুল ইসলাম ও টিওবির সদস্যসহ পাড়ায় গিয়ে বসবাসরত জনগোষ্ঠীর মাঝে জনসচেতনতা মূলক আলোচনা করেন।
সভার আলোচনায় সকলকে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান এবং ভোট প্রদানের পূর্বে এলাকার পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সেই দিকে সবাইকে সজাগ থাকতে হবে। এবং এখন হতে এলাকায় কোন অপরিচিত লোক পরিলক্ষিত হলে তাৎক্ষণিক যেন বিজিবির নিকট অবগত করেন।
অধিনায়ক আরো বলেন সীমান্ত ও পাহাড়ের পরিবেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখা বিজিবির অংগীকার।
এ জাতীয় আরো খবর..