Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে জেলা বিসিজি ও জিপিএস কমিটির সদস্যদের প্রশিক্ষণ

  • আপডেট টাইম : 23-02-2026 ইং
  • 168365 বার পঠিত
নানিয়ারচরে জেলা বিসিজি ও জিপিএস কমিটির সদস্যদের প্রশিক্ষণ
রিপোর্টারঃ N/A
নানিয়ারচর প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ পুনরুদ্ধার, সম্পদের টেকসই ব্যবহার ও সহনশীল জীবিকায়ন বিষয়ে জেলা পরিষদের আওতাধীন বিসিজি ও জিপিএস কমিটির সদস্যদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এবং ইউএনডিপির সহযোগিতায় ২৩ ও ২৪ ফেব্রুয়ারি নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে জেলা পরিষদের আওতাধীন নানিয়ারচর উপজেলার বিসিজি ও জিপিএস কমিটির ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া, সহকারী বন সংরক্ষক জি.এম আবু বকর সিদ্দিক এবং বন বিভাগের বুড়িঘাট স্টেশন রেঞ্জ কর্মকর্তা জি.এম আলমগীর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বি.ই.আর.সি.আর প্রকল্পের জেলা কর্মকর্তা কামনাশীশ খীসা, (ইউএনডিপি)-এর প্রজেক্ট সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট মং হোলা ওয়াং, বিএস ওম্রাচিং মারমা এবং জেলা পরিষদের নানিয়ারচর উপজেলা ইউভিইএফ ডিবি প্রিন্স চাকমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়