Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে আশিকার উদ্যোগে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 29-11-2025 ইং
  • 281760 বার পঠিত
নানিয়ারচরে আশিকার উদ্যোগে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

মেহেরাজ হোসেন সুজন

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস-এর “ক্রিয়া প্রকল্প” বাস্তবায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে পরিচালিত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচির আওতায় নানিয়ারচরে এক দিনব্যাপী পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নানিয়ারচর উপজেলা সদর, বুড়িঘাট ও সাবেক্ষ্যং ইউনিয়নে পৃথকভাবে এ পাবলিক হেয়ারিং সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা প্রতিনিধিগণ, আশিকা প্রকল্প সমন্বয়কারী মিতু চাকমা, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যবৃন্দ, স্থানীয় কার্বারীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রিয়া প্রকল্পের কর্মীরা।

সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগোষ্ঠী ও সরকারি সেবাদাতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে পাবলিক হেয়ারিং অত্যন্ত কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে কমিউনিটি পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি দ্রুত সমাধানের পথ সুগম হচ্ছে।

অংশগ্রহণকারী প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরা জানান, আশিকার উদ্যোগে তারা প্রাণীসম্পদ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন। এতে তারা জীবিকা উন্নয়ন, স্বাস্থ্যবিষয়ক সেবা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নারী ক্ষমতায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন, যা তাদের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়