মহালছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক পিপলু রাখাইন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালেহ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহজাহান পাটোয়ারী। এছাড়াও বিদ্যালয়ের সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা এবং সম্মাননা স্মারক প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।
শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে নবীনরা আনন্দে মাতোয়ারা হলেও বিদায়ীরা অশ্রুসিক্ত হয়ে পড়েন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |