খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) ক্লাব মিলনায়তনে লক্ষীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষীছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মো. মোবারক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লক্ষীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম গাজী।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি জোনের এডজুটেন্ট ক্যাপটেন ফাহিম ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন লক্ষীছড়ি উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার।
এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষীছড়ি থানার প্রতিনিধি, বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেস ক্লাবের পক্ষ থেকে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানীভাতা ও প্রেসক্লাব সদস্যদের মাঝে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক প্রাপ্ত সম্মানী ভাতা তুলে দেন প্রধান অতিথি।
পরে অনুষ্ঠানে দেশ ও জাতর শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে সম্মিলিতভাবে ইফতার মাহফিল সম্পন্ন করা হয়।
এ জাতীয় আরো খবর..