Logo
| বঙ্গাব্দ

তারুণ্যের উৎসবে খাগড়াছড়িতে এথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলা

  • আপডেট টাইম : 21-10-2025 ইং
  • 329379 বার পঠিত
তারুণ্যের উৎসবে খাগড়াছড়িতে এথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলা
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় খাগড়াছড়িতে এথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহাবুব আলম।


এ প্রতিযোগিতায় জেলার ৬টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল ১শ মিটার ও ২শ মিটার স্প্রিন্ট, হাই জাম্প, লং জাম্প এবং গ্রামীণ ঐতিহ্যবাহী মোরগ লড়াই। মাঠজুড়ে শিক্ষার্থীদের উৎসাহ ও প্রাণচাঞ্চল্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। প্রতিটি ইভেন্ট থেকে ৩ জন করে মোট ১৫ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে, যাদেরকে পরবর্তীতে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।

তিনি আরও বলেন, “এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতে এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়