খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি
‘সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, সমতা ও ক্ষমতায়ন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি বাদাবন সংঘ'র সহযোগিতায় পাইওনিয়ার ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন নারীর ভূমি অধিকার জোট। যেখানে অংশ নেয় স্থানীয় নারী নেত্রী, কৃষাণী, সমাজকর্মী, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় নারনমিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী ধীমান খীসা।
এ সময় মিলনপুর মহিলা কল্যাণ সমিতি'র নির্বাহী পরিচালক ত্রিনা চাকমা, কালিন্দী চাকমা, সলিতা চাকমাসহ অন্যান্য নারী সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “গ্রামীণ নারীরা আমাদের সমাজ ও অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষি, পরিবার ও সমাজ গঠনে তাদের অবদান অপরিসীম। কিন্তু এখনো তারা নানা ধরনের বৈষম্য, বঞ্চনা ও অধিকারহীনতার শিকার। তাই প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে নারীর সমান অধিকার, সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।”
বক্তারা আরও বলেন, “নারীর ক্ষমতায়ন মানেই শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, শিক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা— এগুলোর সুষম সমন্বয় ঘটলেই গড়ে উঠবে সমতা ও ন্যায়ের সমাজ।”
অনুষ্ঠানে বিভিন্ন খাতে অবদান রাখায় খেংডং পাড়া মহিলা সমিতি'র সভানেত্রী ক্রাঞো মারমাকে সম্মাননা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি গ্রামীণ নারীদের অধিকার ও ক্ষমতায়নের দাবি নতুনভাবে তুলে ধরেছে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |