বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়ির শ্রী শ্রী রক্ষা কালি মন্দির পরিদর্শন করেছেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে জোন কমান্ডার পূজা উদযাপন কমিটির কাজে নগদ অর্থ ও অসহায় ২০টি পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।
এসময় বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীন, সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান ও বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবিরসহ পূজা উদযাপন কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, এবারের পূজা উদযাপন সুন্দর ভাবে সমাপ্ত করতে বিজিবি বদ্ধপরিকর, পূজাকে ঘিরে যাতে কোন ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে সেদিকে বিজিবির সজাগ দৃষ্টি রয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |