রাঙামাটিতে সেনবাহিনীর উদ্যোগে অসহায় ২০ পরিবারকে নতুন ঘর, ৫টি জরাজীর্ণ ঘর সংস্কার এবং শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) সকালে রাঙামাটি রিজিয়ন ও জুরাছড়ি জোনের উদ্যোগে উপজেলার অসহায় ও গৃহহীন পরিবারকে উপহার দেয় বাংলাদেশ সেনাবাহিনী।
রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক নবনির্মিত ও সংস্কারকৃত ঘরসমূহ আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন জুরাছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এলাকার হেডম্যান, কার্বারি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০৫ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এবং জুরাছড়ি জোন (২ বীর) এর উদ্যোগে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছৈ। এতে ২০টি অসহায় পরিবারের জন্য সম্পূর্ণ নতুন ঘর নির্মাণ এবং পাঁচটি পরিবারের পুরোনো জরাজীর্ণ ঘর সংস্কার, প্রতিটি ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘সমতলের তুলনা এই অঞ্চল অনেক পিছিয়ে আছে। এই এলাকার উন্নয়ন হলে পার্থক্য কমে আসলে এলাকার উন্নয়ন হবে। ছেলে মেয়েরা শিক্ষিত হবে। তারাই একদিন এই এলাকার উন্নয়নে কাজ করবে।
তিনি আরো বলেন, ‘আমাদের এখানে থাকার কথা না। বহিঃশক্তি থেকে দেশেকে রক্ষার কাজ আমাদের। এসব এলাকায় ছোট ছোট বিচ্ছিন্নবাদী গ্রুপ আছে, তাদের কার্যক্রমগুলো বন্ধ হয়ে যাক। সবাই আমরা দেশের জন্য কাজ করবো। আমরা চাই এই এলাকার আইনশৃঙ্খার দায়িত্ব পুলিশের হাতে তুলে দিয়ে আমরা চলে যাবো সীমান্তে।
আমরা আছি আপনাদের নিরাপত্তা দিতে। মোহাম্মদ নাজমুল হক বলেন, এলাকার অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী একটি মানবিক ও মহতী উদ্যোগ নিয়ে কাজ করছে। আমাদের সৈনিকরা অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে ঘর নির্মাণের কাজ সম্পন্ন করেছেন। আশা করছি, এসব নতুন ঘর পেয়ে এই সব অসহায় মানুষের কষ্ট লাঘব হবে। নতুন ঘর পেয়ে উপকারভোগী অসহায় ও প্রতিবন্ধী পরিবারগুলোর মাঝে স্বস্তি, আনন্দ ও নতুন আশার সঞ্চার হয়েছে। তারা এই মানবিক সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ জাতীয় আরো খবর..