Logo
| বঙ্গাব্দ

সকাল-সন্ধ্যা অবরোধে দীঘিনালার হাট-বাজারে ভাটা

  • আপডেট টাইম : 27-09-2025 ইং
  • 471390 বার পঠিত
সকাল-সন্ধ্যা অবরোধে দীঘিনালার হাট-বাজারে ভাটা
রিপোর্টারঃ N/A

হাচান আল মামুন, দীঘিনালা

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। জেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচির প্রভাব পড়েছে। বিশেষ করে দীঘিনালা উপজেলার সবচেয়ে বড় বাজার বোয়ালখালী বাজারে স্বাভাবিক দিনে যেখানে ক্রেতা-বিক্রেতার ব্যাপক ভিড় থাকে, সেখানে আজ মানুষের উপস্থিতি তেমন চোখে পড়েনি। শনিবার সাপ্তাহিক হাটের দিন হলেও বাজারের জমজমাট পরিবেশ দেখা যায়নি, ব্যবসায়ীরাও ক্ষতির শঙ্কায় পড়েছেন।

জুম্ম ছাত্র জনতা জানিয়েছে, খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ছাত্র নেতা উক্যনু মারমাকে তুলে নিয়ে হেনস্তার অভিযোগে অভিযুক্তদের অপসারণের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছে।

এর আগে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সদরে আয়োজিত নিপীড়ন বিরোধী মহাসমাবেশ থেকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন সড়কে যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে পড়ে। এতে যাত্রী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

একাধিক স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে বিভিন্ন স্থানে ছোট ছোট মিছিল বের করে অবরোধকারীরা সড়কে অবস্থান নেয়। এ সময় তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জুম্ম ছাত্র জনতার নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়