রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশিকা'র উদ্যোগে নাগরিক প্লাটফর্ম ও স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় রাজস্থলীর হেডম্যান কার্যালয়ে উপজেলার আস্থা ইয়ুথ গ্রুপ এবং উপজেলার বিভিন্ন কারবারিদের অংশগ্রহণে এই অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক সুজেল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার হেডম্যান উথিনসিন মারমা, প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আশিকার জেলা নেতৃবৃন্দসহ ইয়ুথ গ্রুপের সকল সদস্যবৃন্দ।
এতে বক্তারা বলেন, যুবরাই আগামী দিনের ভবিষ্যত। যুবদের রেখে একটা দেশের সঠিক উন্নয়ন সম্ভব নয়। এজন্য উপজেলার যত দায়িত্বশীল স্টেকহোল্ডার রয়েছেন তাদের উচিত সিদ্ধান্ত গ্রহণের জন্য যুবদের অংশগ্রহণ যেনো নিশ্চিত হয়। সমাজের সকল অন্যায়, অনিয়ম, বৈষম্য, সাম্প্রদায়িকতা ইত্যাদি দূর করার জন্য ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে কাজ করতে হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |