Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে জামায়াতের ঈদ পুণর্মিলনী

  • আপডেট টাইম : 01-04-2025 ইং
  • 481776 বার পঠিত
বাঘাইছড়িতে জামায়াতের ঈদ পুণর্মিলনী
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১লা এপ্রিল) বেলা সাড়ে ৩টায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়াম রুমে এই আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি আবছার হোসেনের সঞ্চয়নায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা কবির আহাম্মদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি মো. হারুন-অর রশিদ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মাহফুজুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ, সেক্রটারী ইমাম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, পৌর ২নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ওবায়দুল হক, বাঘাইছড়ি উপজেলা অফিস সেক্রটারী আবুল হোসেন, প্রচার সম্পাদক ডাক্তার মো. সর্দার আবদুর রহিম, অ্যাডভোকেট হাসান আলী, মো. আলী আকবর সেলিম, আব্দুল মালেক, নুরুল ইসলাম মুরাদ, মো. এনামুল হক, মো. আলমগীর, মো. ইয়াছিন, মো. ফারুক, মো. আল মামুন সহ অন্যান্য জামায়াতের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান আল্লাহ মানব জাতির জন্য কল্যাণকর একটি বিধান ঠিক করে দিয়েছেন আর তা হলো ইসলাম। তাই আমাদের জীবনে ইসলামের হুকুম ও বিধানগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। এদেশে ইসলামী আদর্শকে বিজয়ী করতে হবে।

বক্তারা আরও বলেন, বিগত ১৭বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি জুলুম-নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা ও জেলে ঢুকিয়েছে। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল হত্যা ও নির্যাতনের বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়