রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের দক্ষিণ লামকুপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. জালাল নামে এক ট্রাক মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন।
জানা গেছে, অবৈধভাবে পাহাড় কর্তন ও বালু উত্তোলনের দায়ে 'পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫' অনুযায়ী উপজেলার লামকুপাড়া এলাকার দুলু মিয়ার ছেলে বালু পরিবহনে নিয়োজিত ট্রাক মালিক মো. জালাল নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, 'ভূমির আকৃতি পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় একটি গুরুত্বর আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ব্যক্তিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |