Logo
| বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়াতে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা

  • আপডেট টাইম : 10-03-2025 ইং
  • 550576 বার পঠিত
বাঙ্গালহালিয়াতে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা
রিপোর্টারঃ N/A

রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। এসময় ৩টি দোকানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১০ মার্চ ) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত রাঙ্গামাটি জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।

এসময় বাঙ্গালহালিয়া বাজারে গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অস্বাস্থ্যকর খাবার রাখার কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক) ৪৩ ধারাই ১ হাজার টাকা, মাতৃভান্ডার কুলিং কর্ণারকে ২০ টাকা দামের কাপ দইয়ের মেয়াদের কোন চিহ্ন না থাকায় এবং দোকানের ফ্রিজে অন্য ওষুধের দোকানের মেডিসিন রাখায় ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক) ৩৭ ধারাই ২ হাজার টাকা এবং আজিজ স্টোরকে কাপড়ের রং (টেক্সটাইল ডাইং) বিক্রয় করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক) ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজস্থলী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. নুরুল আমিন অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ও বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সকলে অভিযানে সহায়তা করেন।

ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ বলেন, বাঙ্গালহালিয়া বাজারের সকল দোকানকে প্রথমবারের মতো সতর্ক করা হলো। কোন দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর খাবার রাখা যাবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়