Logo
| বঙ্গাব্দ

দীঘিনালার ভারসাম্যহীন মানুষ পেল ঈদ উপহার

  • আপডেট টাইম : 06-06-2025 ইং
  • 467034 বার পঠিত
দীঘিনালার ভারসাম্যহীন মানুষ পেল ঈদ উপহার
রিপোর্টারঃ N/A

মোঃ হাচান আল মামুন দীঘিনালা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং বাজার এলাকায় ঈদ উপলক্ষে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছেন জনাব ওমর ফারুক, যিনি এলাকায় একজন মানবিক ফেরিওয়ালা হিসেবে পরিচিত। প্রতিবছরের মতো এবারও ঈদের আগমনে তিনি ভারসাম্যহীন ও অসহায় মানুষদের জন্য আয়োজন করেন বিশেষ ঈদ সাজ।


এই আয়োজনে শুধু উপহার সামগ্রী নয়, ওমর ফারুক নিজ হাতে ভারসাম্যহীন মানুষদের গোসল করিয়ে দিয়ে তাদের পরিস্কার করে নতুন জামাকাপড় পরিয়ে দেন। এ সময় তাদের মুখে ফুটে ওঠে ঈদের আনন্দ ও একধরনের সম্মানবোধ, যা সমাজে বিরল এক উদাহরণ।


মানবিক এ কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিডি ক্লিন দীঘিনালা উপজেলা টিম। উপস্থিত ছিলেন মেরুং বাজারের সম্মানিত ব্যবসায়ী জনাব মহিউদ্দিন, বিডি ক্লিন-এর উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন এবং স্বেচ্ছাসেবক দিন ইসলাম।


এই আয়োজন এলাকার মানুষের হৃদয়ে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়