হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
সারা দেশের ন্যায় রাঙ্গামাটির রাজস্থলীতে উৎসবমুখর পরিবেশে প্রথমদিনের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র সম্পন্ন হয়েছে।
দেশব্যাপী অনুষ্ঠিত এই বৃহত্তম পাবলিক পরীক্ষায় এবারে রাজস্থলী সরকারি কলেজের দুটি কেন্দ্রে তিনটি কলেজের মোট ৫০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এরমধ্যে রাজস্থলী কেন্দ্রে রাজস্থলী সরকারি কলেজের ১৩২ জন, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের ২০১ জন এবং উত্তর পদুয়া ডিগ্রি কলেজের ১২৯ জন এবং বিএম শাখার রাজস্থলী কেন্দ্রে রাজস্থলী সরকারি কলেজের ৪৪ জন অংশগ্রহণ করেছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র এইদিন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে বলেন, রাজস্থলী সরকারি কলেজে কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |