হাচান আল মামুন, দীঘিনালা
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার নয়মাইল পূজামণ্ডপ পরিদর্শন করেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক।
পরিদর্শনকালে তিনি পূজা কমিটির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি পূজা কমিটির হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।
জোন কমান্ডারের এ উদ্যোগে পূজা উদযাপন কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেনাবাহিনীর এই সহযোগিতাকে আন্তরিকতার নিদর্শন হিসেবে উল্লেখ করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |