Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়ির মাতাব্বর পাড়ায় অবশেষে বিদ্যুৎ সংযোগ, হাসি ফুটেছে ৩০ পরিবারের মুখে

  • আপডেট টাইম : 19-07-2025 ইং
  • 523069 বার পঠিত
বাঘাইছড়ির মাতাব্বর পাড়ায় অবশেষে বিদ্যুৎ সংযোগ, হাসি ফুটেছে ৩০ পরিবারের মুখে
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম বল্কের (নূরালীর দোকান হতে ৯নং ওয়ার্ড মাতাব্বর পাড়া) প্রায় দুই কিলোমিটার ভেতরের একটি ছোট্ট গ্রাম এতদিন থেকেছে অন্ধকারে। চারপাশের এলাকাগুলো বিদ্যুৎ সুবিধা পেলেও প্রায় ৩০টি পরিবার নিয়ে গঠিত এই গ্রামটি ছিল বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত।


বিগত সময়গুলিতে স্থানীয় সরকার এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নিলেও, সম্প্রতি বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে এলাকাটি। এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেন তরুণ সমাজসেবক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন - চট্টগ্রাম মহানগর শাখার সদস্য মোঃ রবিউল হোসেন। তিনি প্রথমে যোগাযোগ করেন রাঙ্গামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী স্বাগত সাথে। তাঁর পরামর্শে ও দিকনির্দেশনায় এবং এলাকাবাসীর সক্রিয় সহযোগিতায় সফলভাবে বিদ্যুৎ সংযোগ স্থাপন সম্ভব হয়।


মোঃ রবিউল হোসেন বলেন বলেন, এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এবং বাঘাইছড়ি বিদ্যুৎ অফিসের (RI) সুগত চাকমা। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় এলাকাবাসীর বহুদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। তবে এই কাজের শুরুতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, পরিশেষে সফল ভাবে এই উদ্যোগটি সম্পন্ন করতে পেরে অত্যন্ত ভালো লাগছে।


স্থানীয়দের মতে, এই বিদ্যুৎ সংযোগ শুধু আলো নয়, নতুন আশার দ্বার খুলে দিয়েছে। শিশুদের পড়ালেখা, পারিবারিক কাজ ও সামাজিক উন্নয়নে এটি হবে এক বড় পরিবর্তনের সূচনা।


এই সফলতার পেছনে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোঃ রবিউল হোসেন বলেন, আপনাদের হাত ধরেই হোক বাঘাইছড়ির উন্নয়ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়