Logo
| বঙ্গাব্দ

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সোলার ডিপ টিউবওয়েল উদ্বোধন

  • আপডেট টাইম : 30-03-2026 ইং
  • 6625 বার পঠিত
লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সোলার ডিপ টিউবওয়েল উদ্বোধন
রিপোর্টারঃ N/A
নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির জেলার লংগদু উপজেলার ভাঙ্গামুড়ার হকপাড়া এলাকায় স্থানীয় জনগণের বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে সোলার সিস্টেম ডিপ টিউবওয়েল স্থাপন করেছে লংগদু জোন। 

সোমবার (৩০ মার্চ) সোলার সিস্টেম ডিপ টিউবওয়েলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন  লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ। এসময় আরো উপস্থিত ছিলেন মেজর আল জাকারিয়া জন।

প্রকল্পের মাধ্যমে ভাঙ্গামুড়া হকপাড়া এলাকার প্রায় ৭৫টি পরিবার, যেখানে ১০টি বাঙালি এবং ৬৫টি পাহাড়ি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে।

নিরাপদ জনস্বাস্থ্যের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে সোলার সিস্টেম ডিপ টিউবওয়ে পাহাড়ের এলাকাটিদে ইতিবাচক প্রভাব তৈরি করবে।

এদিকে উদ্বোধন অনুষ্ঠানে মেজর আল জাকারিয়া জন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং টিউবওয়েলের সঠিক ব্যবহার ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 এসময় তিনি বলেন, "লংগদু জোন সবসময় স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই উদ্যোগ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়