Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : 11-09-2025 ইং
  • 299684 বার পঠিত
রাজস্থলীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "আমরা যদি থাকি সৎ, দেশ সংস্কার সম্ভব" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙামাটির রাজস্থলী উপজেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের পর পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ।


উদ্বোধনের পর উপজেলা ও ইউনিয়ন মহিলা দল, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি রাজস্থলী বাজার হয়ে উপজেলা সদর ও আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

রাজস্থলী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাম্মদ ফরিদা বেগমের সঞ্চালনায় এবং সভাপতি প্রেমা তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা মহিলা দলের সভাপতি মোছাম্মদ নুর জাহান বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাম্মদ ছালেহা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মিয়া।

এছাড়াও এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিনহাজুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনিসহ মহিলা দলের নেতৃবৃন্দ।


মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না। আমাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। সকল বিভাজন ও ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে দলের জন্য নিঃস্বার্থ ভাবে সকলকে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সবচেয়ে বেশি ভুমিকা রাখবে মা বোনেরা। তৃণমূল পর্যায় থেকে বিএনপির ভোট বৃদ্ধি করার জন্য এখন থেকেই বিভিন্ন প্রচার প্রচারণা চালাতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে কেন্দ্রীয় বিএনপি যাকে মনোনয়ন দিবে তার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতসহ সকল ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়