Logo
| বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

  • আপডেট টাইম : 26-03-2026 ইং
  • 121364 বার পঠিত
স্বাধীনতা দিবসে দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
রিপোর্টারঃ N/A
হাচান আল মামুন, দীঘিনালা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার ৪নম্বর দীঘিনালা ইউনিয়নের দুর্গম ইন্দ্রমনি কার্বারী পাড়া এলাকায় অবস্থিত পাবলাখালী মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিনের দিকনির্দেশনায় পরিচালিত এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন।

মেডিকেল ক্যাম্পে স্থানীয় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দুর্গম এলাকার সাধারণ মানুষ এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

সেবা গ্রহণকারী সুখশান্তি চাকমা, আনন্দ রানী চাকমা ও করুনা দেবী চাকমা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে দুর্গম এলাকার মানুষ চিকিৎসা সেবায় আরও উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়