মেহেরাজ সুজন
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মঙ্গলবার সকালে নানিয়ারচর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় "বিজয় সমাবেশ ও বিজয় শোভাযাত্রা
শোভাযাত্রাটি নানিয়ারচর ব্রিজ থেকে শুরু হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে পূনরায় ব্রিজের পাশে সমাবেশে রুপ নেয়।
এতে উপজেলা বিএনপির মো. নুরুজ্জামাননের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড মামুনুর রশীদ মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমতল ও জুমের ধানের ভোটেই বিএনপির বিজয় হবে। গেলো ফ্যাসিস্ট আমলের অনেক এবি ডেবিল এখনো সক্রিয় হয়ে আছে। প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি তাদের কাউকে আপনারা ছাড় দিবেন না। তিনি বক্তব্য আরো বলেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে চাদাবাজি করতে যাবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।
আয়োজন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের সঞ্চালনায় যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা দলের আগামীর রাজনৈতিক কর্মসূচি ও ‘জুলাই আন্দোলনে’ শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগ স্মরণ করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |